পাবনায় ওষুধ ব্যবসায়ীদের সাথে প্রশাসন, সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, পাবনা | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৪৯

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী। মঙ্গলবার দুপুরে পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে। 

আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের সাথে জীবন রক্ষাকারী ওষুধ ন্যায্যমূল্যে বিক্রি এবং নকল, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করা বিষয়ে পাবনায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সভায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ, ওষুধ ব্যবসায়ী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চেম্বার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলার সভাপতি এবিএম ফজলুর রহমান, এনএসআই পাবনার উপ-পরিচালক কামরুল হাসান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) পাবনা জেলা শাখার  সভাপতি হুমায়ুন কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ-সভাপতি তারেক ইবনে আনসার।

চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, একুশে টিভি ও মানব জমিন প্রতিনিধি  রাজিউর রহমান রুমী, পাবনা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আহমেদ হুমায়ুন কবির তপু, সাংবাদিক শাহীন রহমান, এস এম আলম, মুস্তাফিজুন রহমান রাসেল প্রমুখ।

সভায় জীবন রক্ষাকারী ওষুধ সাধারণ ক্রেতাদের কাছে স্বল্পমূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হয়।  ব্যবসায়ীরা সরকার নির্ধারিত নীতিমালা ও মূল্য তালিকা অনুসারে ক্রেতাদের কাছে নকল ও ভেজাল মুক্ত ওষুধ বিক্রির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসাথে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করলে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর