নওগাঁয় কম্পিউটার ব্যবসার অন্তরালে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি, আটক ৩ 

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:২৫

নওগাঁয় কম্পিউটার ব্যবসার অন্তরালে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি, আটক ৩ 
নওগাঁয় কম্পিউটার ব্যবসার অন্তরালে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি করায় ৩ যুবককে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, এর চৌকস অভিযানিক দল।
 
সোমবার দিনগত রাত ৮ টারদিকে নওগাঁর ধামুরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ দোকান থেকে আটক করা হয়।
 
আটককৃত ৩ জন যুবক হলেন, নওগাঁর মুকুন্দপুর গ্রামের নৃপেন্দ্র নাথ সরকার এর ছেলে শ্রী নিত্য সরকার (২৪) এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলাধীন বিল্লা গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে শহিদ হোসেন (২২) ও দোগাছী গ্রামের আবু হানিফ এর ছেলে সিফাত হোসেন (১৮)।
 
সত্যতা নিশ্চিক করে মঙ্গলবার র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, তরুণ ও যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ পর্নোগ্রাফি (অশ্লিল ভিডিও)। আটককৃতরা মঙ্গলবাড়ী বাজারে তাদের কম্পিউটার ব্যবসা (দোকানের) অন্তরালে তারা তাদেন নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে সিনেমা ও গানের পাশাপাশি পর্নোগ্রাফি (অশ্লিল) ভিডিও সংরক্ষণ করে টাকার বিনিময়ে পর্নোগ্রাফি ভিডিও গুলো বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও যুব সমাজ সহ স্কুল পডুয়া শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এর সত্যতা পায়। এরপর র‌্যাবের অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক পূর্বক নওগাঁর ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়।
 
পরে মঙ্গলবার আটককৃত ৩ জনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন ধামইরহাট থানা পুলিশ।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর