ডাসারে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৩৮

ডাসারে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
"স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সবার অধিকার" এই প্রতিপাদ্য  সামনে রেখে মাদারীপুরের ডাসারে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২৭ শে ফেব্রুয়ারি) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সায়েদুজ্জামান হিমু,ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রেজাউল করিম,ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী  নাসির উদ্দিন লিটন সহ, সাংবাদিক,উপজেলার সরকারি,বেসরকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
এ সময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,স্থানীয় পর্যায়ে যে সেবা গুলো আছে,এ সেবা যেন প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে। আপনারা যারা ইউপি সদস্য আছেন, সেবা গৃহিতারা আপনাদেরকেই কাছে পায় এবং প্রথম পর্যায়ে আপনাদের কাছেই যায়। সরকারী সেবা আপনাদের থেকেই শুরু হয়। আমরা সকলে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। নিজেকে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্তরিকতা বজায় রেখে সেবামূলক কার্যক্রমে অংশ নিব।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব