মসিকের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

ময়মনসিংহ ব্যুরো | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৩৩

মসিকের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত
বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন করেছে মসিক।এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এক বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।
 
র‍্যালিটি মসিক নগর ভবন থেকে শুরু হয়ে শশী লজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে শশী লজে দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
 
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। র‌্যালি পরবর্তীতে তিনি বলেন, আধুনিক ও জনবান্ধব নগরী বিনির্মাণে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবার পরিধি বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান  উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন সহ নাগরিকসেবা উন্নয়নের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়াও বিভিন্ন সেবায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবাসমুহকে আরও জনবান্ধব করার প্রচেষ্টা অব্যহত রয়েছে। 
 
এ সময় ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ, মসিক সচিব মো: আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা অন্যান্য বিভাগ ও শাখা প্রধান, অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এছাড়াও দিবস পালন উপলক্ষ্যে নগরভবন প্রাঙ্গণে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর