মানিকগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষককে রড দিয়ে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি, | ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২৯

মানিকগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষককে রড দিয়ে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার তিল্লীরচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে মোঃ আব্দুল খালেক(৫৭) নামের এক কৃষক ও তার পরিবারকে আহত করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কৃষক মোঃ আব্দুল খালেক। এ ঘটনায় নিহতের ছোট ছেলে মোঃ সবুজ মিয়া(১৮) মাথা ফেটে চিকিৎসাধীন এবং তার ভাই মোঃ রিপন মিয়া(২৬) আহত অবস্থায় রয়েছেন। 

জানা গেছে, নিহত মোঃ আব্দুল খালেক তিল্লীরচর এলাকার মৃত ভাসান বেপারীর ছেলে।
 
গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দুর্বৃত্তরা আব্দুল খালেকের বসতবাড়িতে লোহার রড,কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করে। পরে স্থানীয়া উদ্ধার করে জেলার কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আব্দুল খালেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে কর্মরত ডাক্তার তাকে ঢাকায় পাঠিয়ে দেয় আর সেখানেই মারা যান তিনি।
 
এ ঘটনার পরের দিন সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাটুরিয়া থানায় আব্দুল লতিফ(৫৫),মোঃ বাশার, মোঃ এরশাদ আলী সহ মোট ১১ জনের নাম দিয়ে আরও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ছেলে মোঃ রিপন মিয়া।
 
নিহতের পরিবার এবং এলাকাবাসীর পক্ষে স্থানীয় সম্মানিত ব্যক্তি মোঃ মোতাহারুল ইসলাম সুমন ও তাঁর ভাই মোঃ মাহ্ফুজুল ইসলাম স্বপন এই ঘটনায় আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানান। 
 
এ বিষয়ে তিল্লী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম ধলা বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত হয়ে অন্যায় এবং প্রাণহানির ঘটনা ঘটিয়েছে এলাকাবাসীর সাথে আমিও এর তীব্র নিন্দা ও আসামীদের শাস্তির দাবি জানাই।
 
একাধিক ভুক্তভেগী প্রতিবেশীসূত্রে জানা গেছে আব্দুল লতিফ ওরফে নতু মেম্বার গং ভূমিদস্যু, লাঠিয়াল প্রকৃতির। জোড় জবরদস্তি করে ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যক্তির জমি দখল করে নিয়েছে, মারামারি, ও হত্যার হুমকি দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছে।
 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, আসামিরা পলাতক আছে, আমাদের টিম মাঠ পযার্য়ে কাজ করছে আশা করছি অতি শীগ্রই গ্রেফতার করতে সক্ষম হবো।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব