হোসেনপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৫৮

হোসেনপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী
কিশোরগঞ্জের হোসেনপুরে ছাগলে বোর ধানের ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাকচান্দা আব্দুস সামাদ একাডেমী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী স্বর্ণা আক্তার ও তার পরিবারের লোকজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
 
গুরুতর আহত পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ না নিতে পারলে ভবিষ্যৎ অনিশ্চিত। এ ঘটনায় ওই পরীক্ষার্থীর ভাই আল মামুন মিয়া বাদী হয়ে হোসেনপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। হোসেনপুর  থানা মামলা নং-৯ ধারা-১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/ ৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোড-১৮৬০।  মামলার ২ নং আসামি একই গ্রামের তাঁরা মিয়ার ছেলে সুরুজ মিয়া (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 
সরেজমিনে গিয়ে ও মামলা সূত্রে জানা যায়, গত ১৫ই ফেব্রুয়ারি সকালে ছাগলে বোর ধানের ক্ষেত খাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে উপজেলার উত্তর পানান গ্রামের মোছ. রোকিয়া, সুরুজ মিয়া, আজিত মিয়া সহ কয়েকজন মিলে এসএসসি পরীক্ষার্থী স্বর্ণা আক্তার ও তার পিতা চাঁন মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) ওই পরীক্ষার্থীর গণিত পরীক্ষা রয়েছে। মাথায় আঘাত পাওয়ায় পরীক্ষাতে অংশ গ্রহণ করা নিয়ে শঙ্কা রয়েছে।
 
আহত পরীক্ষার্থীর পিতা চাঁন মিয়া জানান, আমাকে ও আমার মেয়েকে জীবনে মেরে ফেলার জন্য গুরুতর আঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। আমার মেয়েকে মাথায় আঘাত করায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। মামলা তুলে নেওয়ার জন্য ছাত্রলীগ নামধারী ব্যক্তিরা বিভিন্ন ধরনের হুমকি-ধুমকি দিচ্ছেন। আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদেরকে প্রাণে মেরে ফেলতে পারে বলেও জানান তিনি।
 
মামলার বাদী পরীক্ষার্থীর বড় ভাই মামুন মিয়া বর্বরোচিত এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পরীক্ষার্থীর প্রতিবেশী সমাজসেবক খোরশিদ উদ্দিন এ ঘটনায় অপরাধীদের শাস্তি দাবি করেছেন।
 
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত পরবর্তী মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িত সুরুজ মিয়া কে গ্রেফতার করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর