ফরিদপুরে বাইসাইকেলে আসা ১০ ভারতীয় ঢাকা যাচ্ছেন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:১৩

ফরিদপুরে বাইসাইকেলে আসা ১০ ভারতীয় ঢাকা যাচ্ছেন
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভারত থেকে বাইসাইকেলে আসা ১০ ভারতীয় নাগরিক ফরিদপুরে এসে পৌঁছেছে। গত রবিবার বিকেলের দিকে ফরিদপুরে এসে পৌঁছে দলটি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তারা। এর আগে, গত বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে তারা।
 
জানা গেছে, দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে পর্যটক দলটি পদ্মা সেতু পার হয়ে ঢাকায় পৌঁছাবেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে তারা আবার ভারতে ফিরে যাবেন।
 
পর্যটক দলের  সদস্যরা হলেন- স্বরজিৎ রায়, সুখেন্দু ব্যানার্জি, বুদ্ধদেব দাস, আশিস দত্ত, দেবব্রত মন্ডল, তরুণ কয়াল, সুদীপ দাস, অনির্বাণ সাহা, সুজয় মণ্ডল ও বিশ্বজিৎ বারুই।
 জানা যায়,  ১০ সদস্যই ব্যবসায়ী ও চাকরিজীবী।
 
পর্যটক স্বরজিৎ রায় জানান, দীর্ঘপথ পরিক্রমায় বাংলাদেশের মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশার সুযোগ পেয়ে অত্যন্ত  খুশি আমরা। যাত্রাপথে সবাই আতিথেয়তা দিয়ে আমাদের বরণ করে নিয়েছে। বাংলা ভাষার  প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দুই বাংলার বাঙ্গালী মানুষদেরর মধ্যে মেলবন্ধনের কারণেই এ সাইকেল ভ্রমণে আসা।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর