নওগাঁয় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৭০ হাজার টাকা জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:০৪

নওগাঁয় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৭০ হাজার টাকা জরিমানা
নওগাঁয় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ইট ভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে রিফাত আরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
 
জানা গেছে, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে  এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে রিফাত আরার নেতৃত্বে মেসার্স আর.আর.বি ব্রিকস নামক ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট ভাটার পক্ষ থেকে সঠিক কাগজ পত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতে ইট ভাটার ম্যানেজার মোঃ হোসাইন কে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
 
এসময় ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া সহ মহাদেবপুর থানা পুলিশ। ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর