ঈশ্বরগঞ্জে কাচ্চি বিরিয়ানিতে মরা টিকটিকি, ৩৫ হাজার টাকা জরিমানা

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি | ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:০৯

ঈশ্বরগঞ্জে কাচ্চি বিরিয়ানিতে মরা টিকটিকি, ৩৫ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি হোটেলে কাচ্চি বিরিয়ানি খেতে গিয়ে মরা টিকটিকি পায় উজ্জ্বল হাসান নামে স্থানীয় এক যুবক। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান। এরপর বিষয়টির সত্যতা পাওয়ায় ওই হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। 
 
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে পৌর এলাকায় অবস্থিত হাজী বিরিয়ানি হাউজ নামে একটি হোটেলে এই ঘটনা ঘটে। 
 
উজ্জ্বল হাসান নামে ওই যুবক বলেন, মঙ্গলবার রাতে তাঁর দু'জন বন্ধুকে নিয়ে হাজী বিরিয়ানি হাউজে কাচ্চি খেতে যান। খাবার একবার মুখে দিতেই দেখেন খাচ্চির ভেতর টিকটিকি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হোটেল কর্তৃপক্ষ উল্টো বাজে আচরণ শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে জড়ো হন এবং উপজেলা প্রশাসন ও থানায় খবর দেন।
 
অপরদিকে, ফ্রিজে নোংরা পরিবেশ থাকায় মায়া রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি নামক হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
 
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, খাবারে মরা টিকটিকি পাওয়ার বিষয়টি সবার সামনে স্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ। এরপর হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরেকটি হোটেলের ফ্রিজ নোংরা থাকায় ওই মালিককে ৫ হাজার জরিমানা করা হয়েছে। তা ছাড়া পরিষ্কার, পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের জন্য ওই দুইটা হোটেল ছাড়াও আশপাশে বেশির ভাগ হোটেলকে সতর্ক করে দেওয়া হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর