শেরপুরে মডেল গার্লস কলেজে বসন্ত উৎসব পালিত

মো. রাজন মিয়া, শেরপুর | ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৪৪

শেরপুরে মডেল গার্লস কলেজে বসন্ত উৎসব পালিত
শেরপুরে মডেল গার্লস ডিগ্রী কলেজ এর আয়োজনে বসন্ত উৎসব ও পহেলা ফাল্গুন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পালন করা হয়েছে। 
 
 ১৪ ফেব্রুয়ারি (বুধবার) সকালে পহেলা ফাল্গুনে প্রতি বছরের ন্যায় পৌর শহরের মডেল গার্লস ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ করেন। পরে কলেজের পক্ষ থেকে শেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং শেরপুরের পৌর মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান। 
শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যাপক সারওয়ার জাহান তপন। 
ওই সময় অন্যান্যদের মধ্যে ছিলেন, সহকারী অধ্যাপক আজিজা আক্তার,মিতালী রানী বাগচী,সৈয়দা সাফিনাজ সিফা,মো. সেলিম মিয়া,মামুনুর রশিদ পলাশ,গোলাম মাহবুব,মো.মোখলেছুর রহমান, প্রভাষক,দেলোয়ারা সোহেলী,আবু হানিফ, মো.রাকিব,
শামসুজ্জামান বাবু প্রমুখ। 
এরপর কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এ সময় কলেজের শিক্ষার্থীরা হলুদ শাড়ি পড়ে এবং খোঁপায় গোলাপ ও গাঁদা ফুল দিয়ে নানা রকম সাজে সজ্জিত হয়ে আনন্দ উল্লাস করেন।
 
এ ছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শেরপুর পৌরসভার ছাদ বাগানে পহেলা ফাল্গুন, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর