নওগাঁয় দিন ব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:৪৯

নওগাঁয় দিন ব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত
নওগাঁর বদলগাছীতে মাইলস্টোন হাইস্কুলে দিন ব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে পিঠা মেলার উদ্বোধন করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশানর (ভূমি) আতিয়া খাতুন।
 
এ সময় বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সাইদ, বিদ্যালয়ের পরিচালক লুৎফর রহমান ও প্রধান শিক্ষক আবু জর গিফারী সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী পিঠা মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫টি স্টলে অংশ নেয়। যেখানে ঝিনুক পিঠা, গোলাপ পিঠা, পাটি সাপটা, নকশি পিঠা, তেজপাতা পিঠা, খেজুর পিঠা, তেল পিঠা ও পুলি পিঠা সহ অন্তত ২৫ ধরণের পিঠা দিয়ে স্টলগুলো সাজানো হয়। প্রতিঠি পিঠার দাম রাখা হয় ৫ টাকা। এই প্রথম উপজেলায় স্কুলে পর্যায়ে পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
 
পিঠা মেলায় অংশ নেয়া শিক্ষার্থী ইয়াছির আরাফাত জানায়, আমাদের ভাললাগা থেকে এই আয়োজন করেছি। মা এসব পিঠা তৈরিতে সহযোগীতা করেছে। প্রতিটি পিঠা অত্যান্ত সুস্বাদু এবং দাম রাখা হয়েছে প্রতি পিস ৫ টাকা।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জর গিফারী বলেন, উপজেলা পর্যায়ে এই প্রথম পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক  অবস্থায় ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। মেলায় ব্যাপক সাড়া পড়েছে। শিক্ষার্থীরা পিঠা মেলার আয়োজন করলেও মুলত বিভিন্ন ধরণের পিঠা তৈরিতে তাদের পরিবার সহযোগীতা করেছে। আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করা হবে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর