রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, গুরুতর আহত ১

আনোয়ার হোসেন আকাশ | ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৩৪

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, গুরুতর আহত ১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় রিসাদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তার বন্ধু স্বন্দীপ।
 
মঙ্গলবার (১৩ ফ্রেরুয়ারী) বিকালে রাণীশংকৈল-নেকমরদ  সড়কের কুমারগন্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রিসাদ রাণীশংকৈল উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার টিন ব্যবসায়ী  দবিরুল ইসলামের ছেলে। আহত বন্ধু স্বন্দীপ (১৯) একই এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। রিসাদ বগুড়ার একটি কলেজের  দ্বাদশ এবং সন্দীপ একাদশ শ্রেণির ছাত্র ছিল।
 
বিষয়টি রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালবেলা মোটরসাইকেল যোগে দুইবন্ধু রাণীশংকৈল-নেকমরদ পাকা সড়ক দিয়ে যাওয়ার পথে কুমারগঞ্জ এলাকায় গেলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় তাদের মাথা ও মুখে প্রচন্ড আঘাত পায়। এতে ঘটনাস্থলেই রিসাদ মারা যায়। 
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত স্বন্দীপকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্মরত চিকিৎসকরা। 
 
রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক  বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত রিসাদের লাশ ও তার মোটর সাইকেলটি উদ্ধার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর