নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে দু'জন তরুণ আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন | ১২ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৩৭

নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে দু'জন তরুণ আটক
স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামুরহাট) আসন এর নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দু'জন তরুণ কে আটক করেছে পুলিশ। 
 
সোমবার (১২ ফ্রেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে তাদের আটক করেন পুলিশ। 
 
আটককৃত দু'জন তরুন হলেন, ধামইরহাট উপজেলার বীর গ্রামের সাজেদুর রহমানের ছেলে মাহমুদুর (১৯) ও একই এলাকার আব্দুল আলিমের ছেলে কারিমুল হোসেন (১৪)।  এদের মধ্যে এক জনের বুকে নৌকার ব্যাজ দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আরিফুর রহমান। এর আগে সকাল ৮টা থেকে ১২৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় যা চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।
 
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন,  ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও আরেক স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনের মোট ভোটার ছিল ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন। 
 
ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্বগিত ঘোষনা করা হয়। এরপর নতুন করে আবারো নির্বাচনের তারিখ ঘোষনা করেন নির্বাচন কমিশন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর