ফরিদপুরে বিশ্ব  ইসলামী সম্মেলন শুরু

স্টফ রিপোর্টার, ফরিদপুর | ১২ ফেব্রুয়ারী ২০২৪, ২০:০০

ফরিদপুরে বিশ্ব  ইসলামী সম্মেলন শুরু
জাকের পার্টির  মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা  ফরিদপুরী ( র:) ছাহেবের পবিত্র ওফাত স্মরণে বিশ্ব  ইসলামী সম্মেলন আজ সোমবার সকালে শুরু হয়েছে। 
 
সম্মেলনে সারাদেশ থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান, এর সাথে হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের লাখো শান্তিকামী মানুষ, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ সহ নানা অঙনের আলোকিত মানুষ ২ দিনের সন্মেলনে যোগদান করেছেন।
 
আগামীকাল মঙ্গলবার সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে ২ দিনের বিশ্ব ইসলামী সম্মেলন ।
 
 
সরেজমিনে গেলে দেখা যায়, কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মানুষের মহাসমুদ্র। নামাজ,ইবাদত বন্দেগী, তেলাওয়াতে  কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল, মোরাকাবা শাহেদা, জেকের আসকার, সে সাথে সুমহান ইসলামের সুশীতল ধারা আলোকপাত করে  ওয়াজ নসিহতে মুখর বিশ্ব ইসলামী সম্মেলন স্থল। ধর্ম প্রাণ মুসলমান,  সে সাথে শান্তিকামী হিন্দু,বৌদ্ধ  ও খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের  শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের অভূতপূর্ব এক মিলনমেলা।
 
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার জানান, জাকের পার্টির  মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা  ফরিদপুরী ( র:) ইসলামের উদারনৈতিক মানবিক সৌন্দর্যের  যে আদর্শ প্রচার করেছেন, বিনয়,একতা, ভদ্রতা শৃঙ্খলা, সাম্য আর ভালোবাসার যে শিক্ষা দিয়েছেন, তা মানুষের মাঝে কতটা আবেদন রেখেছে,আজকের বিশ্ব ইসলামী সম্মেলন তার স্বার্থক প্রদর্শনী।
 
ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি জাকের মঞ্জিল আজ বিশ্বব্যাপী শান্তি ছড়িয়ে এক অসাধারণ প্রদর্শনী।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব