অবশেষে নরসিংদী জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারে অভিযান

আশিকুর রহমান | ১২ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৫৫

অবশেষে নরসিংদী জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারে অভিযান

নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী মৌজায় নতুন বাজার এলাকায় জেলা পরিষদের প্রায় কয়েক শত কোটি টাকার সম্পদ উদ্ধারে মাঠে নামে নরসিংদী জেলা পরিষদ।

সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে এ উদ্ধার অভিযান শুরু হয়। 
 
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ আব্দুর ওয়াহাব রাশেদ এ অভিযানের নেতৃত্বে দেন। এসময় সদর উপজেলা কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার, নূর-ই-ইলহাম (সহকারী প্রকৌশলী), জেলা পরিষদের কর্মকতা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
 
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর ওয়াহাব রাশেদ জানান, বিধিমালা অনুযায়ী, জেলা পরিষদের সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এবং জনস্বার্থে পরিষদের মালিকানাধীন সম্পত্তি ইজারা বা ভাড়া প্রদানের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে পরিষদের মালিকানাধীন জমির দখল বজায় রাখা।
 
এছাড়াও বিধিমালার ৪ নং বিধি (সম্পত্তির দখল বজায় রাখা) অনুযায়ী জেলা পরিষদ তার সম্পত্তির দখল বজায় রাখবে এবং পরিষদ তার সম্পত্তি থেকে অবৈধ দখলকারী যদি থাকে তাহলে তাকে উচ্ছেদ করবে। সেই অনুযায়ী শহরের পৌর এলাকায় ৩নং ওয়ার্ডের ব্রাহ্মন্দী মৌজায় নতুন বাজার এলাকায় জেলা পরিষদের জায়গা রয়েছে। এসব জায়গা দখলদাররা অবৈধভাবে দখল করে রেখেছে। ইতিমধ্যে বেশকিছু অবৈধ জায়গা তালিকাভুক্ত করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও তিনি জানান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব