কিশোরগঞ্জ সদর মডেল থানায়  পুলিশের "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১১ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৫৬

কিশোরগঞ্জ সদর মডেল থানায়  পুলিশের "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা সদরের মডেল থানার আয়োজনে মডেল থানার আঙ্গিনায় সদর থানা এলাকার আইন শৃঙ্খলা ও সমাজের বিভিন্ন অপরাধ দমনের আলোকে থানা পুলিশ ও সর্বসাধারণের মাঝে দক্ষ পুলিশ,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জ  থানা পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
 
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রবিবার বিকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার।
 
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তুফার সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত শ্যামল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস,জেলা বিশেষ শাখার ডি আইও-১ মোমিনুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক,কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুর রহমান বেলাল।এ সময় সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু,সাংবাদিক এটিএম নিজাম সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার,পৌরসভার,কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
 
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
 
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর