পাকুন্দিয়ায় গ্রাম্য আমিন আঃ মালেক হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১০ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৪৮

পাকুন্দিয়ায় গ্রাম্য আমিন আঃ মালেক হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার
 কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা পুলিশ কর্তৃক ছোটন মিয়া (৩২) নামের হত্যা মামলার এক পলাতক আসামি কে গ্রেফতার করেছে।
 
গ্রেফতারকৃত আসামি ছোটন মিয়া পাকুন্দিয়া উপজেলার পূর্ব কুমারপুর এলাকার মৃত আইজ উদ্দিনের ছেলে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১০ ফেব্রুয়ারী পাকুন্দিয়া থানার অফিসার্স ইনচার্জ আসাদুজ্জামান টিটু, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে এক অভিযান পরিচালনা করে পূর্ব কুমারপুরের গ্রাম্য আমিন আঃ মালেক হত্যা মামলার আসামী ছোটন মিয়া(৩২) কে কটিয়াদী থানাধীন জালালপুর এলাকা হতে গ্রেফতার করেছে।
 
পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত এই পর্যন্ত মোট ০৪(চার)জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
উল্লেখ্য যে, গত ০৪-০২-২০২৩ ইং বেলা অনুমানিক ২:৩০ মিনিটের সময় মামলার আসামিগণ পাকুন্দিয়া থানাধীন হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর ভিকটিম এর বাড়ির পাশের রাস্তায় ভিকটিমকে আক্রমণ করে মারধর করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত অনুমান ০৯:১৫ ঘটিকায় মারা যান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর