সিপিএল: প্রথম সেমিফাইনালে মোক্তার মোল্লা ক্রিকেট ক্লাবের সহজ জয়

স্টাফ রিপোর্টার, পাবনা | ৮ ফেব্রুয়ারী ২০২৪, ২০:১৩

সিপিএল: প্রথম সেমিফাইনালে মোক্তার মোল্লা ক্রিকেট ক্লাবের সহজ জয়
চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) এর প্রথম সেমিফাইনালে সহজ জয় পেয়েছে মোক্তার মোল্লা ক্রিকেট ক্লাব।
 
তারা ৬ উইকেটে আরডিসি ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠেছে। 
 
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরডিসি ক্রিকেট ক্লাব। ১৯ ওভার ৩ বলে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
 
আরডিসির পক্ষে সজিবের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৭ রান। আর মোক্তার মোল্লার পক্ষে বাবু ৩টি উইকেট লাভ করে।
 
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৯ রান তুলে নেয় মোক্তার মোল্লা ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানরা।
 
মোক্তার মোল্লার পক্ষে দলীয় অধিনায়ক কলি ২৭ রান করেন। আরডিসির পক্ষে রকিব ৩টি উইকেট লাভ করেন 
 
খেলা পরিচালনা করেন মারুফ ও এনামুল। আর তৃতীয় আম্পায়ার ছিলেন ফজলুল হক কালু।
 
আগামীকাল শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্স বনাম বিএসএল স্পোর্টিং ক্লাব।
 
চাটমোহর ক্রিকেট একাডেমীর উদ্যোগে গত ২৮ জানুয়ারি শুরু হয় জি প্রযুক্তি ডটকম প্রেজেন্টস সিপিএল এর চতুর্থ আসর।
 
চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখতে গত চার বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে চলেছে চাটমোহর ক্রিকেট একাডেমী।
 
টি টোয়েন্টি এই ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশ নিচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর