মহেশখালীতে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইউসুফ অস্ত্রসহ গ্রেফতার

মিজবাহ উদ্দিন আরজু, মহেশখালী প্রতিনিধি | ৭ ফেব্রুয়ারী ২০২৪, ২১:৩৮

মহেশখালীতে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইউসুফ অস্ত্রসহ গ্রেফতার
দ্বীপ উপজেলা মহেশখালীতে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত ও একাধিক মামলার আসামী ইউসুফ নামের একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
 
বুধবার (৭ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
আটককৃত ব্যাক্তি হলেন- শাপলাপুর ইউপিস্থ ৯ নং ওয়ার্ডের দিনেশপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে ইউসুফ আলী (৪৮)।
 
মহেশখালী থানার এস আই অপু দে’র নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করেছে।
 
জানা যায়, তার বিরুদ্ধে অস্ত্র মামলা, খুন, খুনসহ ডাকাতি ও পুলিশ অ্যাসল্ট সহ আরো একাধিক মামলা রয়েছে। এব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান- অস্ত্রসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর