নিজ বাড়ির কক্ষে ঠিকাদারকে গলাকেটে হত্যা

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৪০

নিজ বাড়ির কক্ষে ঠিকাদারকে গলাকেটে হত্যা
সাভারের আশুলিয়ায়  নিজ বাসার কক্ষে ঢাকা পল্লীবিদ্যুত সমিতির এক ঠিকাদারকে গলাকাটা হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
বুধবার সকালে পলাশবাড়ী দশতলা রোড এলাকা থেকে তার মরেদহ উদ্ধার করা হয়।
 
নিহত কাজিম উদ্দিন (৫৬) আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মৃত ওয়াজ উদ্দিন মাদবর খানের ছেলে। তিনি ঢাকা পল্লীবিদ্যুত সমিতি-১ এর ঠিকাদার বলে জানা গেছে।
 
নিহতের স্ত্রী সানজিদা আক্তার লিপি বলেন, আমার স্বামী মাঝে মধ্যেই আমাদের এই পুরাতন বাড়িতে আসতেন। এখানে একপাশে তার গরুর খামার অপর পাশে টিনশেডের একটা বাড়ির কয়েকটি কক্ষ আছে। সকালে আমি এসে ওই কক্ষটি তালাবদ্ধ পেয়ে অন্য চাবি দিয়ে খুলে ভিতরে আমার স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে সবাইকে খবর দেই।
 
আশুলিয়া থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসেছি। ওই ব্যক্তিকে কক্ষের ভিতর গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর