পাবনায় মাদক মামলায় নারী কাউন্সিলর সিমা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, পাবনা | ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:১৩

পাবনায় মাদক মামলায় নারী কাউন্সিলর সিমা গ্রেপ্তার

পাবনার আটঘরিয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পৌরসভার নারী কাউন্সিলর শারমীন আক্তার সিমা (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসভার দেবোত্তর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শারমীন আক্তার সিমা (৩০) আটঘরিয়া পৌরসভার দেবোত্তর মহল্লার জিল্লুর রহমানের মেয়ে এবং পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ।

আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, গ্রেপ্তারকৃত শারমিন আক্তার সিমা একজন চিহিৃত মাদক কারাবারি ও মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত।

তিনি জানান, ২০১৪ সালে রংপুর জেলার কাউনিয়া থানায় তার নামে একটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সিমাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর