ফরিদপুরে কথা কাটাকাটির জেরে যুবকের মারধরে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১১

ফরিদপুরে কথা কাটাকাটির জেরে যুবকের মারধরে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরে বাগানের পাতা পরিস্কার করা নিয়ে প্রতিবেশেীদের সাথে কথাকাটির জেরে মারধরের ঘটনায় সোবহান মন্ডল নামের ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরারিদহ গ্রামের বাসিন্দা সোবহান মন্ডলের স্ত্রী রোববার বিকালে বাগানে গাছের পাতা পরিস্কার করতে যায়। এসময় প্রতিবেশি কছিমুদ্দিনের পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। ওই বাগান নিয়ে দীর্ঘদিন দুই পরিবারের মামলা মোকদ্দমা রয়েছে।

এরই জের ধরে সোমবার বেলা ১২টার দিকে সোবহান মন্ডল বাড়ির পাশের মুরারিদহ চিড়ার মিল এলাকায় চায়ের দোকানে চা খেতে গেলে কছিমুদ্দিনের নাতি রাজু গতকালের ঘটনায় তাকে গালিগালাজ করে। একপর্যায়ে রাজু বৃদ্ধ সোবহান মন্ডলকে কিলঘুসি মারলে সে মাটিতে পরে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের ছেলে সাইফুল মন্ডল বলেন, পরিকল্পিতভাবে আমার পিতাকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন যাবত তাদের সাথে আমাদের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান হাসান জানান, বাগানের পাতা পরিস্কার ও জায়গা জমি নিয়ে দ্বন্দ্বে মারপিটে এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর