সিংঙ্গাপুরে এসএসসি-০৪ গ্রুপের মিলন মেলা 

শাহাদাত হোসেন রাসেল | ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪৩

সিংঙ্গাপুরে এসএসসি-০৪ গ্রুপের মিলন মেলা 
সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের পাশে অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী SSC04  HSC06 ব্যাচের মিলন মেলা।  অনুষ্ঠানের  আলোচ্য বিষয় ছিল সিঙ্গাপুরে বিভিন্ন পেশায় নিয়জিত প্রবাসীদের নিজ কর্ম ক্ষেত্রে নিজেদের উন্নয়ন করা এবং সিঙ্গাপুরের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিভাবে সিঙ্গাপুর প্রবাসীরা আগামিদিনে সামনে এগিয়ে যেতে পারে এই বিষয়ে  সকলের অভিমত প্রকাশ করা হয়, সকলের মতে নিজ কমগুনে ও দক্ষতা বৃদ্ধি মাধ্যমে অনেকে তাদের পরবর্তী কর্ম সংস্থান পরিবর্তন বা পদ উন্নতির জন্য পদক্ষেপ নিবে পাশাপাশি অন্যান প্রবাসীদের সহযোগিতা করা। সিঙ্গাপুরে বিভিন্ন কোম্পানি সাথে তাল মিলিয়ে সিংঙ্গাপুরের নিয়ম নীতি অনুসারে, কারিগরি শিক্ষা বা প্রবাসীদের নিরাপত্তা বিষয়ে  পড়ালেখা করার জন্য নিজেদের অবস্থান প্রকাশ করে।
 
এছাড়াও বাংলাদেশে সহজে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখা যায় সেই সকল বিষয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সহ বাংলাদেশকে আগামীর বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে  নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়। 
 
প্রবাসের মাটিতে নিজেদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে এগিয়ে যাওয়া একে অপরের বিপদে-আপদে পাশে থেকে বাংলাদেশে  থাকা প্রবাসীদের পরিবারের  অভাবকে বুজতে  না দেওয়াই ছিলো এই মিলন মেলার উদ্দেশ্য বলে জানান আয়োজকরা ।অনুষ্ঠান শেষে  খাওয়া-দাওয়া ও নিজেদের  ফটোসেশন এর মাধ্যেমে দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করে উপস্থিত সকলে। সিঙ্গাপুরে কর্মরত সকল প্রবাসীদের নিয়ে এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করে আগত সকল অতিথিরা।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর