নওগাঁয় লিগ্যাল এইডের গণ-শুনানী অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ১ ফেব্রুয়ারী ২০২৪, ২০:১৯

নওগাঁয় লিগ্যাল এইডের গণ-শুনানী অনুষ্ঠিত
''বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন'' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জজ কোটের বিজ্ঞ সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার আইভীন আক্তার। জেলা লিগ্যাল এইড অফিস নওগাঁর আয়োজনে ও খান ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী জজ মামুনুর রশিদ ফয়সাল, নাজমুল হাসান, খান ফাউন্ডেশনের জেলা প্রোগ্রাম কোঅডিনেটর মাসুদুর রহমান, মাঠ সমন্বয়কারী নূরুজ্জামান বুলবুল প্রমুখ। এসময় প্রধান অতিথি লিগ্যাল এইড প্রতিষ্ঠিত করার কারণ, লক্ষ্য ও উদ্দেশ্য এবং লিগ্যাল এইড অফিস থেকে কোন কোন মানুষ কোন ধরণের আইনি সহায়তা বিনামূল্যে পেতে পারেন সেই বিষয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ  বিষয় তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার্থীদের জানা অত্যন্ত জরুরী এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করেন প্রধান অতিথি।
 
এছাড়া অনুষ্ঠান থেকে লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার বিষয়গুলো নিজেদের আশেপাশের আইনি সহায়তা পাওয়ার মতো যোগ্য মানুষদের মাঝে পৌছে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান অতিথি আহবান জানান। পরে প্রধান অতিথি অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর