মহাসড়কের উপর অবৈধ বিভাটেক

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি  | ১ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:০৩

মহাসড়কের উপর অবৈধ বিভাটেক
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর অংশে ইটাখোলা-বারিচা সড়কে নিষিদ্ধ বিভাটেক, ব্যাটারী চালিত রিকশা, নসিমন ও সিএনজি চালিত যানবাহন গুলো দাপিয়ে বেড়াচ্ছে। অবৈধ এসব যানবাহনের সরকারি কোনো অনুমোদন না থাকলেও প্রশাসনের সামনে দিয়েই এদের অবাধ চলাচল। আর এতে করে প্রতিদিনই মহাসড়কে ঘটছে সড়ক দূর্ঘটনার মত ভয়াবহ দুর্ঘটনা।
 
সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়ককের ইটাখোলা, সৃষ্টিগড়, চৈতন্যা, মরজাল ও বারিচা বাসস্ট্যান্ড সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে কয়েকশত বিভাটেক, ব্যাটারী চালিত রিকশা ও সিএনজি। এসব যানবাহনে করে চালক ও যাত্রীরা মহাসড়ক ব্যবহার করে অনাসয়ে ছুটে চলেছে তাদের নিজ গন্তব্যে। এসব অবৈধ যানের চালকরাও বেশির ভাগ অপ্রাপ্তবয়স্ক ও কিশোর। তাদের নেই কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং প্রশিক্ষণের ব্যবস্থা। বেপরোয়া গতিতে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রায় প্রতিনিয়তই মহাসড়কের কোথাও না কোথাও ঘটে থাকে দুর্ঘটনা। সড়কের পাশে অবস্থিত স্থানীয় দোকানদার বলেন, হাইওয়ে পুলিশের কর্মকর্তারা মাঝে মাঝে এদের বিরুদ্ধে অভিযান দিয়ে আইনী ব্যবস্থা নেন এবং অবৈধ এসব পরিবহন আটক করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। তবুও বন্ধ হচ্ছে না এসব যান চলাচল।
 
সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও প্রাণহানি রোধে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে মহাসড়কে অর্থাৎ ঢাকা-সিলেট মহাসড়ককের ইটাখোলা-বারিচা অংশে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন সচেতন মহল।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর