নওগাঁয় মজুত বিরোধী অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

এস এ বিপ্লব | ৩০ জানুয়ারী ২০২৪, ১২:৪৪

নওগাঁয় মজুত বিরোধী অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

নওগাঁয় মজুত বিরোধী অভিযানে অবৈধ ভাবে অতিরিক্ত চালের মজুত রাখায় দ্বিজেন ঘোষ নামের এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চাল কলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ মে:টন চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।

জেলা প্রশাসকের মিডিয়া সেলে এদিন রাত সাড়ে আট টার দিকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

জেলা প্রশাসক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেখানে লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মিলে ২৯১ মে:টন চাল মজুদ রাখা ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছেন। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিরোধে খাদ্য মন্ত্রণালয় থেকে তদারকি অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ১৫ জানুয়ারি থেকে নওগাঁয় মজুতবিরোধী অভিযান চালানো হচ্ছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত নওগাঁয় অবৈধভাবে ধান, চাল, গমসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য মজুতের দায়ে এপর্যন্ত ৪০টি প্রতিষ্ঠানকে ২১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর