ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৮ জানুয়ারী ২০২৪, ১২:২৮

ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দিন ব্যাপী  বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। 

শনিবার (২৭ জানুয়ারি) সকালে এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বিশাল শুভা যাত্রা বের করা হয়।শুভা যাত্রাটি কিশোরগঞ্জ টু গচিহাটা গামী  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্তি করে।
দিবসটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের কর্মসূচির শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ করা হয়।
 
বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
 
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক শহিদুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন, কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুছলেহ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গাজী শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ধনঞ্জয় বিশ্বাস, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন আহম্মদ, প্রবীণ শিক্ষক আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেয়।
 
আলোচনা সভা শেষে বিকালে বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কে কেন্দ্র করে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গন মাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর