নালিতাবাড়ীতে অরণি প্রগ্রেসিভ স্কুলের ২০ বছর পূর্তি উদযাপন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৭ জানুয়ারী ২০২৪, ১০:৫১

নালিতাবাড়ীতে অরণি প্রগ্রেসিভ স্কুলের ২০ বছর পূর্তি উদযাপন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অরণি প্রগ্রেসিভ স্কুলের ২০ বছর পূর্তিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
 
এ উপলক্ষ্যে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে নানা আয়োজন করা হয়৷
 
সকালে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নৌ মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, নাকুগাঁও আমিদানী ও রপ্তানীকারক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, দুর্নীতি প্রতিরোধ কমিটি, নালিতাবাড়ীর সভাপতি হাকাম হীরা, ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, স্কুলের অধ্যক্ষ নাজনীন হক, পরিচালক নাজমুল হক দীপু প্রমুখ।
 
এছাড়াও দিনব্যাপী পিঠা উৎসব, শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্কুলের প্রায় চারশতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর