ডাসারে অধ্যক্ষ ও প্রভাষক অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর  প্রতিনিধি | ২৪ জানুয়ারী ২০২৪, ১৮:০২

ডাসারে অধ্যক্ষ ও প্রভাষক অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মাদারীপুরের ডাসার উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে কলেজের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন অভিবাবক ও এলাকাবাসি।
 
সরেজমিন সুত্রে জানা যায়,মাদারীপুর উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম প্রভাষক চ্ম্পা রানী মন্ডলের বিরুদ্ধে বিধিবহির্ভূত ভাবে নিয়োগবানিজ্য,দুর্ণীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় তাদের এমপিও বাতিলের নির্দেশ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। 
 
বিষয়টি অত্র কলেজের ছাত্র ছাত্রী, অভিবাবক ও এলাকাবাসীদের মাঝে ছড়িয়ে পড়লে খোপের সুষ্টি হয়। তারই ধারাবাহিকতায়, আজ বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম প্রভাষক চম্পা রানী মন্ডলের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন অভিবাবক ও এলাকার সর্বস্তরের জনসাধারন। আজ বুধবার দুপুরে অত্র কলেজের সামনে ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
এ সময় অপসারনের দাবি করে বক্তরা বলেন, শশিকর কলেজটি সুক্ষাতি সুদীর্ঘ। বাংলাদেশের সকল সেক্টরেই এ কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এবং তার স্ত্রী চম্পা রানী মন্ডলের বিরুদ্ধে আনিত অভিযোগ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হয়েছে। 
আমরা প্রশাসনের কাছে দাবি করছি, নিদের্শনা অনুযায়ী এ কলেজ থেকে তাদের দুজনকে বিদায় দেয়া হোক এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয়া অত্র কলেজের ম্যানেজিং কমিটিরও বাতিলের দাবি করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব