আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে চাটমোহর প্রিমিয়ার লীগ

স্টাফ রিপোর্টার, পাবনা | ২৪ জানুয়ারী ২০২৪, ০৮:৪৭

আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে চাটমোহর প্রিমিয়ার লীগ

পাবনার চাটমোহরে আগামী শনিবার (২৭ জানুয়ারি) শুরু হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ‌চাটমোহরে প্রিমিয়ার লীগ (সিপিএল) এর চুতর্থ আসর।

চাটমোহর সরকারি কলেজ মাঠে এদিন সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন।

চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে প্রযুক্তি ডটকম প্রেজেন্টস চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) এ দুই গ্রুপে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

এ গ্রুপে রয়েছে শহীদ শামসুদ্দিম স্মৃতি সংঘ, আশরাফুল আইটি এলটিডি, আফ্রাতপাড়া এভেঞ্জারস ও আরডিসি ক্রিকেট ক্লাব। অন্যদিকে বি গ্রুপে রয়েছে রেলবাজার রয়েলস, বিএসএল চাটমোহর স্পোর্টিং ক্লাব, চৌধুরীপাড়া ক্রিকেট ক্লাব ও মোক্তার মোল্লা ক্রিকেট একাদশ।

চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, উদ্বোধনী দিনে শহীদ শামসুদ্দিম স্মৃতি সংঘ ও আরডিসি ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। প্রথম রাউন্ডে মোট ১২টি খেলা অনুষ্ঠিত হবে।

এরপর ৮ ও ৯ ফেব্রুয়ারি দু'টি সেমিফাইনাল খেলা এবং ১০ ফেব্রুয়ারি টুর্নােমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর