সাঁথিয়ায় নছিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ১

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি | ২৩ জানুয়ারী ২০২৪, ১৯:৩২

সাঁথিয়ায় নছিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ১

পাবনার সাঁথিয়ায় অবৈধযান নছিমন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ইসলাম প্রামনিক(৬৫)নামের এক তাঁতপণ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের মৃত জহেদ আলীর ছেলে। এ সময় ভূলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের ইদু সরদারের ছেলে আব্দুস সামাদ সরদার (৬০)নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুর ১২টার দিকে ধোপাদহ ইউনিয়নের পাঁচধোপাদহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে,মঙ্গলবার সাঁথিয়া-ধুলাউড়ি সড়কের পাঁচধোপাদহ মোড় নামক স্থানে ধুলাউড়ি থেকে ছেড়ে আসা সাঁথিয়াগামী সিএনজি ও অপর দিক থেকে আসা নছিমনের (কুত্তাগাড়ি) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি দুমরেমুচরে যায়। এ সময় সিএনজির যাত্রী ইসলাম প্রামানিক ও আব্দুস সামাদ গুরুতর আহত হন। স্থানীয় জনগণ তাদেরকে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ইসলাম প্রামানিক মারা যান। আহত আব্দুস সামাদের অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতরে ভাতিজা মিলন হোসেন জানান, তার চাচা তাঁতপণ্য লুঙ্গি গামছা কিনে ব্যবসা করতেন। ঘটনার দিন তিনি ব্যবসায়িক কাজে সাঁথিয়া যাচ্ছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর