পাবনায় সিএনজি-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, পাবনা | ২৩ জানুয়ারী ২০২৪, ১৮:২৯

পাবনায় সিএনজি-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইসলাম হোসেন (৬২) একজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবনা-সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাঁচ ধোপাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসলাম হোসেন সাঁথিয়া উপজেলার ঠহরজনি গ্রামের মৃত জাহীদ আলীর ছেলে৷ এ ঘটনায় আহত একই গ্রামের সামাদ সরদার (৫৮)। হতাহতরা সিএনজির যাত্রী।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পাবনা থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসছিল শ্যালোইঞ্জিন চালিত ট্রলি। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
 
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইসলাম হোসেনের মৃত্যু হয়৷ আর সামাদ সরদারকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ট্রলির চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানান ওসি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর