পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের  নির্বাচনী হাওয়া

আনোয়ার হোসেন আকাশ | ২১ জানুয়ারী ২০২৪, ২১:২৩

পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের  নির্বাচনী হাওয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম মাঠে নেমেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানান জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ।
 
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন - আ.লীগ সমর্থীত নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আ.লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল  ইসলাম , উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ১ নং ভোমরাদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি ৩ বারের ইউপি চেয়ারম্যান হিটলার হক, ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম । 
 
এছাড়া উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হিরা, উপজেলা জাসদের সাধারন সম্পাদক গীতি গমন চন্দ্র রায়। 
 
এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-সহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর