গ্রিনলাইনকে রাজিব পরিবহনের ধাক্কা, আহত ৩

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৬ জানুয়ারী ২০২৪, ১২:৩৪

গ্রিনলাইনকে রাজিব পরিবহনের ধাক্কা, আহত ৩
পটুয়াখালীতে ঘন কুয়াশায় গ্রিন লাইন পরিবহনকে পিছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অপর বাস রাজিব পরিবহন। এতে ৩ জন গুরুতর আহত হয়েছে। 
 
সোমবার (১৫ জানুয়ারি) রাত ১ টার দিকে সদর উপজেলার বদরপুর বাজারের বরিশাল-কুয়াকটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব পরিবহন ও গ্রিন পরিবহন গাড়ি দুটি ঢাকা থেকে কুয়াকাটায় যাচ্ছিলো। রাত ১ টার দিকে গ্রিন পরিবহনটি বদরপুর বাজারে থামিয়ে যাত্রী নামাচ্ছিলো। এসময় রাজিব পরিবহনের চালক ঘন কুয়াশার কারণে না দেখতে পেয়ে পেছন থেকে গ্রিন লাইন পরিবহনটিকে ধাক্কা দেয়। এতে রাজিব পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির সামনে বসা ৩ জন গুরুতর আহত হয়। আর গ্রিন লাইন পরিবহনটি কিছুটা সড়কের পাশে পড়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করে।
 
পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে আহতদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে দ্রুত হাসপাতালে পাঠাই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর