কিশোরগঞ্জে ১০ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৫ জানুয়ারী ২০২৪, ১৬:৪৯

কিশোরগঞ্জে ১০ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কিশোরগঞ্জে পুলিশের  মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা সহ ০৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার নিকলী থানার এসআই (নি:) মাহমুদুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোমবার (১৫ জানুয়ারি) ভোর ০৬.২০ মিনিটের সময় নিকলী থানার ছাতিরচর এলাকার ছাতিরচর পূর্ব গুদারাঘাটে ফাঁকা জায়গায় এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মোহন (২৪), পিতা- আ: মালেক, সাং-রহমতপুর, থানা- আজমেরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, ২। মো: জাহাঙ্গীর চৌধুরী (৩০), পিতা- মৃত গিয়াস উদ্দিন চৌধুরী, সাং-ছাতিরচর, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করেছে।
 
এ সময় মাদক ব্যবসায়ীদের হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা  উদ্ধার করে ভোর ০৬.৪০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে। 
 
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মো: জামিরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোমবার ১৫ জানুয়ারি রাত ১২.১৫ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর থানার বানিয়াকান্দি (যশোদল) এলাকার আল হেলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল এর সামনে পাকা রাস্তর উপর এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: মিলন (২৬), পিতা- মৃত আ: সাত্তার, সাং-গাইটাল নামাপাড়া, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এ সময় মাদক ব্যবসায়ীর  হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করে রাত ১২.৩০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে। 
 
উপরোক্ত ২টি ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর