ঘোড়াঘাটে বলাৎকারের শিকার এক কিশোর, যুবক গ্রেপ্তার

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ১৫ জানুয়ারী ২০২৪, ১৩:৩১

গ্রেপ্তার হওয়া যুবক আবু সাঈদ (২১)।

দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আবু সাঈদ রংপুর পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সামছুল হকের ছেলে।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ১১টায় এ ঘটনায় ওই কিশোরের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এজাহার সূত্রে জানা যায়, বাদী তার ছেলেকে গত ৮ জানুয়ারি বগুড়ার এক মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা শেষে ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরে আসেন। গত শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আবু সাঈদ  সুকৌশলে উপজেলার রাণীগঞ্জ বাজারে ওই কিশোরকে  ছেলেকে ডেকে নিয়ে যায় এবং সোনালী ব্যাংকের পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার বলাৎকার করে। পরের দিন ওই কিশোর তার খালাকে ঘটনার কথা বললে পরে তা জানাজানি হয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ভিকটিম ওই কিশোরকে পরীক্ষার জন্য আজ মেডিকেলে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর