৭ বছর পর খুলে দেওয়া হচ্ছে শাপলা চত্বর মসজিদ 

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ১৪ জানুয়ারী ২০২৪, ১৮:৫৯

৭ বছর পর খুলে দেওয়া হচ্ছে শাপলা চত্বর মসজিদ 
দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর অবশেষে মুসুল্লিদের নামাজ আদায়ের জন্য নরসিংদী শাপলা চত্বর জামে মসজিদ খুলে দেওয়া হচ্ছে।
 
২০১৬ সালে মসজিদ কমিটির দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায় এ মসজিদ। দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর মসজিদটি মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হচ্ছে বলে জানা যায়।
 
শনিবার (১৩ জানুয়ারি) জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের এক অনুষ্ঠানে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি এ ঘোষণা দেন।
 
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ জানুয়ারি (বুধবার) নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর (প্রতীক) এমপি জোহর নামাজ আদায়ের মধ্যদিয়ে বন্ধ মসজিদটি খুলে দেওয়া হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। 
 
মসজিদটি খুলে দেওয়ার জন্য স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করেন। তারা স্থানীয় সংসদ সদস্যের নিকটও মসজিদ খুলে দেওয়ার জোর দাবী করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় সংসদ সদস্যের নজরে আসলে তিনি মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা করেন। 
 
স্থানীয়দের সাথে কথা বলে ও সরজমিনে গিয়ে দেখা যায়, মসজিদটি দোতলা বিশিস্ট। নিচতলায় রয়েছে  মার্কেট। ২০১৬ সালে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে হঠাৎ করেই মসজিদে নামাজ আদায় করা বন্ধ করে দেওয়া হয় এবং মসজিদের মেইন গেইট তালা মেরে মুসুল্লিদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়।
 
এ বিষয়ে  এলাকাবাসী সহ আলেম ওলামারা বহুবার চেষ্টা করেও গেইটের তালা খুলতে ব্যর্থ হন। মসজিদটি নির্মাণের পরপরই দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় দেওয়ালের চারপাশে প্লাস্টার দেওয়া হয়নি, সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়নি কোনো কারুকাজ। মুসুল্লিদের যাতায়াত না থাকায় নামাজের মেঝে নোংরা ও ময়লা-আবর্জনায় স্তুপ পড়ে রয়েছে। মসজিদের ভিতর ২/৩ হাজার মুসুল্লি একসাথে নামাজ আদায় করা সম্ভব।  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর