কিশোরগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক ২১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৪ জানুয়ারী ২০২৪, ১৭:৫৬

কিশোরগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক ২১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে ২১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন: ১।মোঃ জুয়েল (৩৬), পিতা- মৃত আঃ জলিল, সাং- উজান কাসিয়ারচর, থানা- গেীরিপুর, জেলা- ময়মনসিংহ, ২। মোঃ আঃ মালেক (৩২), পিতা- মৃত আব্দুল হাসিম, সাং- ছনখোলা, থানা- চুনারুঘাট জেলা- হবিগঞ্জ।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি,র) এসআই (নিঃ)মো: মাহমুদুল হাসান মারুফ  সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত শনিবার ১৩ জানুয়ারি দুপুর ১.৫৫ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর থানাধীন রশিদাবাদ সাকিনস্থ বেইলিব্রিজ সংলগ্ন রশিদাবাদ চৌরাস্তার উত্তর পাশে ভৈরব হতে ময়মনসিংহ গামী আঞ্চলিক মহাসড়কের উপর এক অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করে এ সময় মাদক ব্যবসায়ীদের হেফাজতে থাকা সর্বমোট ২১(একুশ) কেজি গাঁজা  ও ০১(এক) টি মাইক্রোবাস উদ্ধার করে বিকাল ২.২৫ মিনিটের সময় জব্দ তালিকা মূলে জব্দ করেছে ।
 
এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর