যারা নৌকার বিরোধিতা করেছেন তারা দলের শক্র : নজরুল ইসলাম হিরো এমপি 

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ১৪ জানুয়ারী ২০২৪, ১১:২৫

যারা নৌকার বিরোধিতা করেছেন তারা দলের শক্র : নজরুল ইসলাম হিরো এমপি 
দলের পদে থেকে যারা নৌকার বিরোধিতা করেছেন তারা দলের শক্র বলে মন্তব্য করেছেন নরসিংদী সদর-১ আসন থেকে টানা ৪র্থ বার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি।
 
শনিবার(১৩ জানুয়ারি) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে শেখ হাসিনা ৫ম বার প্রধানমন্ত্রী ও মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) ৪র্থ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুবাদে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
 
তিনি আরও বলেন, নৌকা মানেই উন্নয়ন। যে নৌকা একটি দেশ সৃষ্টি করেছে, সেই নৌকার বিরোধিতা। এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক নৌকা। সকল ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা ও উন্নয়নের মার্কা নৌকা আবার বিজয়ী হয়েছে। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের সাফল্যের কোনো সীমানা নেই। গত ১৫ বছরে দেশ পেয়েছে পদ্মা সেতু, রেল সেতু। নৌকার হাত ধরেই এসেছে ঢাকায় মেট্রোরেল, আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল। পারমাণবিক চুল্লি থেকে কর্ণফুলী টানেল। কোনো প্রতিশ্রুতিই অপূর্ণ রাখেননি বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা। রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। কোভিড মহামারির কারণে গোটা দুনিয়ার অর্থনীতি ঝিমিয়ে পড়লেও বাংলাদেশের গায়ে তার আঁচ লাগতে দেননি তিনি। নতুন নতুন সেতু ও সড়কের হাত ধরে ব্যাপক উন্নতি হয়েছে অবকাঠামোর। বাংলাদেশ এমনিভাবেই এগিয়ে যাবে। কেউ থামিয়ে রুখতে পারবে না। বাংলাদেশের মানুষকে কেউ রুখে রাখতে পারেনি, আজও পারবে না, আগামীতেও পারবে না। এরই ধারাবাহিকতায় নরসিংদীতেও উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত থাকবে এবং অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করে নরসিংদীকে একটি মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি লাভ করবে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর মানচিত্রে বাঙালি জাতিকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন (ইনশাআল্লাহ)।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, শাফিউদ্দিন, আশরাফ হোসেন সরকার, ব্যারিস্টার আদনান সরকার, রঞ্জন কুমার সাহা, আসাদুজ্জামান খোকা ও এসএম কাইয়ুম প্রমুখ। এছাড়াও ইউপি পরিষদের চেয়ারম্যান, ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন নরসিংদী বাজার কেন্দ্রীয়  জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা  মুফতি রবিউল ইসলাম।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর