নওগাঁয় নিখোঁজ এর একদিন পর অটো চার্জার চালকের মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ১২ জানুয়ারী ২০২৪, ১৯:৫৫

নওগাঁয় নিখোঁজ এর একদিন পর অটো চার্জার চালকের মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর আজিজার রহমান (৪৮) নামে এক অটো চার্জার চালকের মৃতদেহ নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
 
চার্জার চালক আজিজার রহমান হলেন, মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়ন এর গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে। শুক্রবার দুপুরে নওগাঁ টু সাপাহার সড়কের পার্শ্ববর্তী এলাকা মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন পত্নীতলা থানা পুলিশ।
 
নিহতের স্বজনরা জানান, সংসারের খরচ জোহাতে আজিজার রহমান বেশ কয়েক দিন পূর্বেই চর্জার ব্যাটারি চালিত একটি নতুন অটো-বাইক চার্জার কিনে যাত্রী বহনে ভাড়ায় চালাতে শুরু করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টারদিকে অটো-চার্জার নিয়ে মহাদেবপুর-সরাইগাছী সড়কের পত্নীতলা উপজেলার শিবপুর হাটের দিকে ভাড়া যান। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। 
শুক্রবার সকালে নওগাঁ টু সাপাহার সড়কের পত্নীতলা বাজারের পার্শ্ববর্তী এলাকায় সড়কের পাশের জমিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে সাথে সাথে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান। 
মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে আজিজার রহমান এর স্বজনরা ঘটনাস্থলে পৌছে মৃতদেহ টি চার্জার চালক আজিজার রহমান এর বলে সনাক্ত করেন।
 
থানা পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মরদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
 
নিহতের স্বজনরা জানান, আজিজার রহমান এর মৃতদেহ উদ্ধার হলে তার অটো-চার্জারের কোন হদিস পাওয়া যায়নি। অটো চার্জারটি ছিনতাই করে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলেও ধারনা করছেন নিহতের স্বজন সহ স্থানিয় লোকজন।
 
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এবং নিহতের স্বজনদের বরাত দিয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন প্রতিবেদককে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা অটো-বাইক ছিনতাই করতেই চালক কে স্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। তবে, নিহতের শরীরে আঘাত এর কোনো চিহ্ন নেই। এব্যাপারে  আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর