প্রকৌশলীর নির্দেশে গাছ চুরি

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ প্রতিনিধি  | ১০ জানুয়ারী ২০২৪, ১৭:৪২

প্রকৌশলীর নির্দেশে গাছ চুরি

মানিকগঞ্জের সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী ফারুক হোসেনের নির্দেশে গাছ চুরির অভিযোগ উঠেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে সড়ক ও জনপথের ট্রাকের ড্রাইভার বাবুল মিয়া ও ৭জন শ্রমিক নিয়ে রাস্তার পাশে থাকা বাবলা গাছ কেটে গাড়িতে তুলছে। ওই সময় ঘটনা স্থলে উপস্থিত হন উপজেলা বন কর্মকর্তা । তিনি চুরি করা গাছ ও গাড়ি সহ আটক করে জেলা বন কর্মকর্তার অফিসে নিয়ে যায়। পরবর্তীতে আটককৃত গাছ রেখে গাড়ি ও সওজের কর্মচারিদের ছেড়ে দেয় তারা।
 
গাছ চুরির বিষয়ে সওজ'এর ড্রাইবার বাবুল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ফারুক স্যারের নির্দেশে গাছ কাটছি। এই গাছ দিয়ে আমরা বিটুমিন গরম করে রাস্তা মেরামতের কাজ করি। এর আগেও আমরা সারের কথায় গাছ কেটেছিলাম।
 
সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী ফারুক হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, আমি কোনো গাছ কাটতে অনুমতি দেইনি।
 
এ বিষয়ে ঘিওর উপজেলা বন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, টেন্ডার ছাড়া সরকারি গাছ কাটার কোনো অনুমতি নেই। এটাকে চুরি বলে, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।
 
জেলা বন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের কাছে সংবাদ আসার পর আমার অফিসার গিয়ে গাছের গুড়িগুলো জব্দ করে অফিসে নিয়ে আসে। তারপর গাছের গুড়িগুলো রেখে, সড়ক ও জনপথের কর্মকর্তার নিকট কর্মচারী ও শ্রমিকদের হস্তান্তর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।
 
সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আব্দুল কাদের জিলানী বলেন, তাদের গাছ কাটার কোন অনুমতি নেই, তারা যে গাছ কেটেছিল সেগুলো বনবিভাগ রেখে দিয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব