ময়মনসিংহে সেরা করদাতার হাতে সম্মাননা সনদ তুলে দিলেন উম্মে সালমা তানজিয়া

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি  | ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৪

ময়মনসিংহে সেরা করদাতার হাতে সম্মাননা সনদ তুলে দিলেন উম্মে সালমা তানজিয়া

কর অঞ্চল ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ও কিশোরগঞ্জ জেলার ২০২৩ সালে সেরা করদাতা সম্মাননা, ট্যাক্সকার্ড ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। তিনি করদাতাদের অভিনন্দন ও আন্তরিক ভালবাসা জানান। বিশেষ করে শ্রেষ্ঠ নারী করদাতাকে স্যালুট জানান তিনি।

ময়মনসিংহ কর অঞ্চলের সেরা ৪২ জন করদাতার হাতে সম্মাননা, ট্যাক্সকার্ড ও সনদ তুলে দেন প্রধান অতিথি। বুধবার(২৭ ডিসেম্বর)সকালে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান।

তিনি জানান, বাংলাদেশে আয়কর প্রদানকারী মোট জনসংখ্যার ১.৫% অন্যদিকে আমেরিকায় এই আয়কর প্রদানকারী ৪৫%। দেশের সবাইকে করের আনতে পারলে মেগা প্রকল্প বাস্তবায়নে বিদেশি সাহায্যের প্রয়োজন হবে না বলে তিনি জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব, কমিশনার ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, ময়মনসিংহ চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, বাংলাদেশ ট্যাক্স লয়্যারস এসোসিয়েশন ঢাকা এর সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) এডভোকেট সাদিক হোসেন এবং যুগ্ম কর কমিশনার মোঃ শামসুল আলম প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন সেরা করদাতা খন্দকার মাহবুব আলম, মাহবুব রেজা করিম মুরাদ, ডাক্তার হামিদা আক্তার ও আজিজুল হক প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব