নৌকার বিজয় নিশ্চিতে ফিরিঙ্গীবাজারে ডোর টু ডোর গণসংযোগ

অর্ণব দাশ | ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫

নৌকার বিজয় নিশ্চিতে ফিরিঙ্গীবাজারে ডোর টু ডোর গণসংযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে চট্টগ্রাম-৯ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে ডোর টু ডোর গণসংযোগ করা হয়।এই গণসংযোগ আলকরন মোড় হতে শুরু হয়ে যথাক্রমে ফিরিঙ্গী বাজার,সাহাজীপাড়া,হয়ে এয়াকুব নগর গিয়ে শেষ হয়।

উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সভাপতি ইমরান আহমেদ ইমু,সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি,সহ-সম্পাদক শুভ ঘোষ,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ হতে চট্টগ্রাম ৯ আসনের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সরকারি সিটি কলেজ ছাত্রলীগ এর আহবায়ক আশীষ সরকার নয়ন,যুগ্ম-আহবায়ক শাহরিয়ার কাইয়ূম ইরফান,সাবেক ছাত্রনেতা আগুন দাশ,সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সদস্য দিগন্ত দাশ,মেহেদী হাসান ইফাজ,ইসলামিয়া কলেজ ছাত্রলীগ এর সদস্য আরমান গনি,রবিউল ইসলাম,সদরঘাট থানা ছাত্রলীগের সদস্য তন্ময় দাশ,কোতোয়ালী থানা ছাত্রলীগ এর সংগঠক অর্ণব দাশ,ওয়াশিক,পিয়ুস দাশ,ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুদীপ্ত দাশ,নিশান নন্দী,খায়রুল ইসাম,মারুফ হোসেন সহ প্রমুখ।

গণসংযোগ শেষে চট্টগ্রাম ৯ আসনের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন,আমাদের চট্টগ্রাম ৯ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশে আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর একটি টিম আজ ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে গণসংযোগ করি।বাংলার মানুষ,ছাত্রসমাজ,তরুণ প্রজন্ম ও প্রবীন ভোটাররা তাদের কর্ম,নিরাপত্তা,মর্যাদা-সম্পদ সমৃদ্ধি ও স্বাধীনতার স্থায়ী ঠিকানা খুঁজে পায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে।আজকে আমরা ডোর টু ডোর গণসংযোগে আমাদের নওফেল ভাইয়ের নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে তরুণ প্রজন্মের পাশাপশি প্রবীনদের মাঝে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাঁদের যে বিশ্বাস,আস্থা,ভরশা রয়েছে এটি তাঁরা নিজ থেকেই আমাদের বলছেন এবং আশ্বার দেন নৌকার পক্ষে তাঁরা অতীতেও ছিলেন,আগামীতেও থাকবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর