নওগাঁর মহাদেবপুরে বিএনপির  লিফলেট বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২২ ডিসেম্বর ২০২৩, ২২:২০

নওগাঁর মহাদেবপুরে বিএনপির  লিফলেট বিতরণ
নওগাঁর মহাদেবপুরে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন এর জনমত তৈরির লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 
 
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল থেকে সারাদিন উপজেলার খাজুর ইউনিয়নের ছাতুনতলী হাট, হাতুড় ইউনিয়নের মহিষবাথান হাট, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব হাট প্রভৃতি স্থানে সাধারণ জনতার মাঝে এসব লিফরেট বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট ও সাধারণ সম্পাদক হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী পথচারী, হাটুরে ও বিভিন্ন দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন।
 
এসময় রবিউল আলম বুলেট বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ভাগাভাগির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন আমরা সেই ডাকে জনগণকে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের লক্ষে লিফলেট বিতরণ করছি। যে নির্বাচনের ফলাফল আগেই ঠিক করা হয়, সেই ভাগাভাগির নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করবে। তিনি ভোট বর্জন সফল করার জন্য সচেতন জনতাকে আহ্বান জানান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা