নৌকার কর্মী সমর্থকদের হাত কেটে ফেলার হুমকি দিলেন আওয়ামীলীগ নেতা 

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী  | ২২ ডিসেম্বর ২০২৩, ২১:২০

নৌকার কর্মী সমর্থকদের হাত কেটে ফেলার হুমকি দিলেন আওয়ামীলীগ নেতা 
দ্বাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমানের ঈগল প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত পথসভায় নৌকার কর্মী সমর্থকদের 'হাত কেটে দেবো, হাত কেটে দেবো'' স্বতন্ত্র প্রার্থীর হুমকি প্রদানের বক্তব্য সম্বলিত ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের ঝড় উঠে। 
 
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের নির্বাচনী পথ সভায় এই বক্তব্য দেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান  আনসার উদ্দিন মোল্লা।
 
বক্তব্যে তিনি আরও বলেন, 'প্রত্যেক মা বোনদের বুঝাবেন  এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা।' এসময় নৌকার সমর্থকদের হুমকি দিয়ে তিনি আরও বলেন, 'হাত কেটে দেবো, হাত কেটে দেবো।' নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান হয়ে দলের গুরুত্বপূর্ণ পদধারী একজন নেতা নৌকা প্রতীককে ব্যঙ্গ করে এমন কথা বলায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূলের নেতা কর্মীরা। তবে বেফাঁস মন্তব্যকারী এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। 
 
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার বলেন, পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, এদেশের আঠারো কোটি মানুষের মার্কা নৌকা। তবে যে নৌকাকে পাগলের মার্কা বলেছেন সে নিজে পাগল আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারেনা। আসলে আনসার মোল্লা মাদকাসক্ত ব্যক্তি। তাই তিনি পাগলের মতো কথাবার্তা বলেন। এব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো'।
 
পটুয়াখালী  জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর  বলেন,  'আনসার মোল্লা নিজে নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হইছেন। নৌকা পাগলের মার্কা হলে তিনি নৌকা নিয়ে নির্বাচন করলো কেন? তার এই বক্তব্য দলের গঠনতন্ত্র পরিপন্থি। আমরা এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব।'


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর