দুই জেলার সুবিধার্থে সেতু নির্মাণ, উন্নয়নে বাধা কুচক্রী মহলের

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৩

দুই জেলার সুবিধার্থে সেতু নির্মাণ, উন্নয়নে বাধা কুচক্রী মহলের
মাদারীপুর ও বরিশাল দুই জেলার সুবিধার্থে সংযোগ সেতু নির্মাণের কাজ চলমান থাকলেও সরকারের উন্নয়ন বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করে আসছেন একটি কুচক্রী মহল। 
 
ঠিকাদারের দাবি সেতু নির্মানের কাজের শুরু থেকেই কুচক্র মহলটি বিভিন্ন ভাবে বন্ধের পায়তারা চালাচ্ছে। 
এলজিইডি ও স্থানীয়  সুত্রে জানা যায়, মাদারীপুর ও বরিশাল জেলার, ডাসার এবং গৌরনদী উপজেলার সিমান্তবর্তী  স্থানে  গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (এমএসআরডি) প্রকল্পের আওতায় ২ কোটি ২৬ লাখ ১৪ হাজার ৮৯৭ টাকা ব্যয়ে ৮০০ মিটার সংযোগ সড়কসহ ২৮ মিটার সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।
 
১৯৮৫ সালে ওই খালের উপর  বেসরকারি সংস্থা ছোট একটি সংযোগ সেতু নির্মাণ করেছিলেন। যাহা ১৯৯৮ সালে বন্যার পানিতে সেতুটি ভেঙে যায়। যার ফলে দুই জেলার মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হয়। 
 
বরিশাল জেলার গৌরনদী উপজেলার এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা সেতু নির্মাণের জায়গাটি সরেজমিনে গিয়ে নকশা ও পর্চা দেখা মেপে দেখেছি, ওখানে ৭২ শতাংশ জমি রয়েছে,যে সরকারি নকশায় রাস্তা।
 
কালকিনি উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, ১/১ খাস খতিয়ান ভুক্ত খাঞ্জাপুর ইউনিয়নের সরকারি জায়গায় সেতু নির্মাণ হচ্ছে। পূর্বেও এখানে ছোট একটি সেতু ছিল। জনসাধারণের  দুই জেলার যোগাযোগর সুবিধার্থে এই সেতুটি  নির্মাণ কাজ করা হচ্ছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব