শ্রমিকের ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিক নিহত

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮

শ্রমিকের ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিক নিহত

পটুয়াখালীতে শ্রমিকের ধারালো অস্ত্রের আঘাতে নিহত ১ আহত ২ শ্রমিক ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রত্যেক দিনের মতো পটুয়াখালী পল্লীবিদ্যুতের গাড়িতে চড়ে গাছ কাটতে যাওয়ার সময় পটুয়াখালীর বসাক বাজার এলাকায় পৌঁছালে কাওসার (২১) নামের শ্রমিকের হাতে থাকা গাছ কাটার ধারালো অস্ত্র দিয়ে জহিরুল (২২) নামের আরেক শ্রমিককে আঘাত করলে এ ঘটনা ঘটে। এ সময় সাইফুল(২৩) ও সাকিব(২০) নামের আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়।

মৃত জহিরুল পটুয়াখালী ইটবাড়িয়া ইউনিয়নের সারিকখালী গ্রামের জাকির আকনের ছেলে ও কাওসার একই এলাকার মোঃ বিশ্বাসের ছেলে।

পটুয়াখালী পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যান মোঃ মাসুদ জানান, শ্রমিকেরা প্রত্যেকদিনের মতো আজকেও কাজে বের হয়েছে। তারা গাড়িতে সাত জন ছিল একসাথে। কাজে যাওয়ার পথে তাদের নিজেদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছে কি-না আমরা সঠিক জানি না। গাড়ি চলন্ত অবস্থায় তাদের নিজেদের মধ্যে এ আক্রমণাত্মক ঘটনা ঘটিয়েছে। এতে তিন জন আহত হয়েছে। তিন জনের মধ্যে একজন মারা গিয়েছে। বাকি দুইজনকে চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানান, কয়েকজন পল্লীবিদ্যুতের মাসিক শ্রমিকরা তাদের প্রত্যেকদিনের কাজের জন্য বের হয়। তারা গাড়িতে থাকা অবস্থায় নিজেদের মধ্যে ঝামেলা হলে গাড়ির মধ্যে থাকা গাছ কাটার দা দিয়ে একজন আরেকজকে আঘাত করলে একজন মারা যায়। যে কোপ দিয়েছে তাকে আমরা আটক করেছি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর