নেশা করে বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রক্ত পান, বন্ধু শশাংক গ্রেফতার

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯

নেশা করে বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রক্ত পান, বন্ধু শশাংক গ্রেফতার

মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে নেশা খেয়ে বন্ধু সুশান্ত বেপারীকে (৩২) ডেকে এনে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে রক্ত পান করেছে বন্ধু শশাংক মন্ডল (৩২)।

শনিবার দুপুরে উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । মুমুর্ষ অবস্থায় সুশান্ত বেপারীকে উদ্ধার প্রথমে রাজৈর ও পরে অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শশাংক মন্ডলকে গ্রেফতার করে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সেনদিয়া গ্রামের নিবারন মন্ডলের ছেলে ও বর্তমান ইউপি সদস্য প্রদীপ মন্ডলের ছোট ভাই রুপার অলংকার ব্যবসায়ী শশাংক মন্ডল দীর্ঘদিন যাবত নেশা করে আসছে ।

শনিবার দুপুরে পূর্ব শত্রুার জের ধরে শশাংক ফের নেশা করে পাশাপাশি বাড়ি তার বন্ধু মৃত জগিন্দ বেপারীর ছেলে রুপার অলংকার ব্যবসায়ী সুশান্ত বেপারীকে ডেকে এনে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে । পরে ওই স্থানে বসে শুশান্ত বেপারীর শরীর থেকে ঝড়া রক্ত খায় । এসময় এলাকায় আতংক ছড়িয়ে পরে । শশাংক মন্ডলের হাতে থাকা ধারালো অস্ত্র ও হাতুড়ির ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পায়নি । এসময় এলাকার অনেক লোক জড়ো হয়ে তাকে আটক করে । পরে তারই বড় ভাই বর্তমান ইউপি সদস্য প্রদীপ মন্ডল পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় । রাতে মামলা হওয়ার পর গ্রেফতার দেখিয়ে শশাংককে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করে ।

গুরুতর আহত সুশান্ত বেপারীর বৌদি সন্ধ্যা বেপারী জানায়, আমার দেবর সুশান্তকে ডেকে নিয়ে তারই বন্ধু নেশাখোর শশাংক এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে । আমি এর বিচার চাই ।

অভিযুক্ত শশাংক মন্ডলের বৌদি অঞ্জনা মন্ডল জানায়, আমার দেবর অনেক দিন যাবত নেশা করে । সেই সুশান্তকে কুপিয়েছে ।

রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, অভিযুক্ত শশাংককে গ্রেফতার করে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব