আচরণবিধি লঙ্ঘন: ব্যাখ্যা চেয়ে নৌকার প্রার্থীকে নোটিশ

মানিকগঞ্জ প্রতিনিধি | ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬

আচরণবিধি লঙ্ঘন: ব্যাখ্যা চেয়ে নৌকার প্রার্থীকে নোটিশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নৌকার মনোনিত প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালামকে নির্বাচন পূর্ব অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ করা হয়েছে।

 
বুধবার (১৩ ডিসম্বর) নির্বাচনি অনুসন্ধান কমিটির দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ কামরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেয়া হয়।
 
নোটিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-১ আসনে নৌকার মনোনিত প্রার্থী আব্দুুস সালাম তার নির্বাচনি এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে নৌকার ব্যানারে সভা, সমাবেশ, উঠান বৈঠক এবং শোডাউনের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনি প্রচারণা চালান। যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়। এরুপ কার্যক্রমের মাধ্যমে তিনি জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন।
 
নোটিশে বলা হয়, আব্দুস সালামকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করা হবে না এই মর্মে আগামী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় মানিকগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে ব্যক্তিগতভাবে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
 
এর আগে, গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ নৌকার প্রার্থী আব্দুস সালামের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব