যুবলীগ নেতা মোবারক হোসেনের অকাল মৃত্যু, চলছে শোকের মাতম

মো. রাজন মিয়া, শেরপুর | ১২ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১

যুবলীগ নেতা মোবারক হোসেনের অকাল মৃত্যু, চলছে শোকের মাতম

শেরপুর সদর উপজেলার ৮ নং লছমনপুর ইউনিয়নের কৃতি সন্তান মর্হুম মোবারক হোসেন (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

যুবলীগ নেতা মোবারক হোসেনের অকাল মৃত্যুতে তার পরিবার-পরিজন, শুভাকাঙ্খী, বন্ধু-বান্ধব সহ লছমনপুর তথা শেরপুরের সকল অঙ্গনে নেমেছে শোকের ছায়া। আজ তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম সোহাগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই প্রমূখ।

এ সময় তারা তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজ এলাকা লছমনপুরে হৃদয় রোগে আক্রান্ত হলে দ্রুত তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

জানাযায়, মরহুম মনসুর আলীর তৃতীয় সন্তান মোবারক হোসেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি মা, স্ত্রী, ৩ সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, রাজনৈতিক নেতাকর্মী, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের রেখে গেছেন।

বন্ধুবান্ধব রাজনৈতিক নেতা-কর্মী সহ সকলে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার রাত ৮:৩০ ঘটিকায় লছমনপুর জামতলা মোড়রস্থ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব